Thursday, September 3

লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ির সঙ্গে আটোরিকশার ধাক্কা : নিহত ২, আহত ২

0

কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থােয়াইনু অং চৌধুরীর পাজেরাে জিপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ রােববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন -রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামের বাসিন্দা আবদুল আজিজ (৫০) ও তার মেয়ে আফিসা (৩)। দুর্ঘটনায় আহত হয়েছেন আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরাে জিপটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। সেলিমা কাদের ডিগ্রি কলেজ এলাকায় এলে অটোরিকশার সঙ্গে পাজোরাে জিপের সংঘর্ষ হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে ডাক্তার আবদুল আজিজকে মৃত ঘােষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসারও মৃত্যু হয়।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বান্দরবানের লামা উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রার্থী হয়ে নির্বাচনে দাড়ায়নি লামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থােয়াইনু অং চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.