Sunday, September 13

লালখানবাজারে চকলেটের সাথে চেতনানাশক মিশিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

0

চকলেটের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে ৪৫ বছরের বৃদ্ধ। এ ঘটনায় ধর্ষক হারুন (৪৫) কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ২ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের মতিঝর্না এলাকার ১০নং বেলালের কলোনীতে এ ঘটনা ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চকলেটের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে ১০ বছরের মেয়েটিকে ধর্ষণ করে হারুন। দুপুর আড়াইটার দিকে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে চমেক হাসপাতালে আনা হয়।

চমেকের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফয়সাল কবির জানান, ধর্ষণের শিকার হওয়া শিশুটির অবস্থা আশংকাজনক। প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছে তার। বর্তমানে ৩৩ নং মহিলা ওয়ার্ডের অপারেশন থিয়াটরে তার চিকিৎসা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.