Monday, August 24

লালবাগে পলিথিন কারখানায় আগুন, তদন্তে ৩ সদস্যের কমিটি

0

পুরান ঢাকার লালবাগের পোস্তা প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর বৃহস্পতিবার সকালে এই কমিটি গঠন করা হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষকে কমিটির প্রধান করা হয়েছে। সহকারী পরিচালক (এডি) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাসকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে।

পুরান ঢাকার লালবাগে বুধবার রাতে রাত ১১টার দিকে লালবাগের পোস্তার ডাল এলাকার একটি পলিথিন কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাত দেড়টায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে।

স্থানীয়রা বলেন, বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.