Thursday, September 17

লালমনিরহাটের আদিতমারীতে রিভলবারসহ যুবক আটক

0

লালমনিরহাটের আদিতমারীতে শনিবার রাতে উপজেলার খাতাপাড়া মাজার এলাকা থেকে  রিভলবারসহ সাইমুন ইসলাম শুভ (২৬) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।  

আটক সাইমুন ইসলাম শুভ লালমনিরহাট পৌরসভার বানভাসা এলাকার নুরুজ্জামান ইসলাম বাবুর ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।

ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে একদল পুলিশ খাতাপাড়া মাজার এলাকার মাহাতাবের চায়ের দোকানে গেলে শুভ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে একটি দেশি রিভলবার উদ্ধার করে।

লালমনিরহাট ডিবি পুলিশের পরিদর্শক মনসুর আলী সরকার বলেন, শুভ’র বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.