লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা কেন্দ্রীয় ডাকঘর সংলগস্ন এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় মোজাফর আলীর মটর সাইকেলের পার্টসের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুর্হুত্বে মধ্যে লিটন, মোজাফর ও রেজাউলের মোট ৩ টি দোকান পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান সেলিম ও পিআইও ফেরদৌস আহম্মেদ পরিদর্শন করেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস’র ইনচার্জ মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগ্নিকান্ডের কারণ জানা যায়নি।