Saturday, September 12

লালমনিরহাটে অটোরিকশা থেকে পরে যুবকের মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলায় অটোরিকশা থেকে পরে টপেল সাহা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় এ দুঘর্টনা ঘটে। সে মোগলহাট ইউনিয়নের কর্নপুর সাহাপাড়া এলাকার বিমল চন্দ্র সাহার ছেলে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টপেল সাহা গত শক্রবার রাতে লালমনিরহাট বাজার থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় সদর উপজেলার জিরামপুর এলাকায় অটোরিকশা থেকে পড়ে যায় সে। আহত অবস্থায় প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিচ্ছিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.