Thursday, September 3

লালমনিরহাটে অটোরিক্সা ছিনতাইচক্রের ১১ সদস্য আটক

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ছিনতাই করা অটোরিক্সা বিক্রি করার সময় ছিনতাই চক্রের ১১সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

আটককৃতরা হলেন, মুলহোতা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার মৃত আমিনুলের ছেলে আলমগীর হোসেন(২৬), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম(২৩), নজরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন(২৫), লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকার শের আলীর ছেলে আলমগীর হোসেন(৩৫), একই উপজেলার রতিপুর গ্রামের ধনিয়া মামুদের ছেলে শাহ জামাল(২২),রংপুর কাউনিয়া উপজেলার নিচপাড়ার আব্দুর জব্বারের ছেলে শফিকুল ইসলাম(৩৮), একই উপজেলার পাঞ্জার ভাঙ্গার আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল(৩১), সাবদী গ্রামের জহুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম(২৫), জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম(২৮), নাজিরদহ গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন(২৬) ও রংপুর শহরের হাবীব নগরের মৃত ওসমানের ছেলে পারভেজ(৩০)।

পুলিশ জানায়, অটোরিক্সা ছিনতাই করার জন্য ৫/৬ জন যাত্রী বেশে অটোরিক্সা ভাড়ায় ঘুরে বেড়ান। পথিমধ্যে চা বিরতি নিয়ে চালককে চায়ের সাথে চেতনানাশক ঔষধের মাধ্যমে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে অটোরিক্সা পালিয়ে যায়। অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রী করে ছিনতাইকারীরা। এ খবর পুলিশের কাছে গেলে ছিনতাই চক্রটিকে আটক করতে লালমনিরহাট জেলা পুলিশ কুড়িগ্রাম ও রংপুর জেলা পুলিশের সহায়তায় যৌথ অভিযানে এ চক্রের ১১জনকে আটক করে। এ সময় আটককৃতদের দেয়া তথ্যে ছিনতাই হওয়া তিনটি অটোরিক্সাও উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলায় দায়ের করে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.