Friday, August 21

লালমনিরহাটে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১২৫ ব্যবসায়ীর জরিমানা

0

লালমনিরহাট প্রতিনিধিঃ করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম রাখায় লালমনিরহাটে ২৪ ঘণ্টায় হাট-বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২৫ ব্যবসায়ীর ৬৪ হাজার ২৩০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার(১২ এপ্রিল) সকাল ৯ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টার জেলার ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টসহ অলিগলিতে ১২টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে আসা ব্যাক্তিদের ঘরে থাকার পরামর্শ করা হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করছে। এমন খবর পেয়ে লালমনিরহাটের ৫টি উপজেলায় হাট-বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। তাছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারীকৃত এই আদেশ অমান্য করে দোকান বন্ধ, মাস্ক ও অকারণে ঘোরাফেরা করার কারণে বিভিন্ন মামালায় দেওয়া হয়। এ সময় ১২৫জন ব্যক্তিকে ৬৪ হাজার ২৩০ টাকা জরিমানা করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকারি নির্দেশনা অমান্য কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করবে। নারায়ণগঞ্জ থেকে যারা বাড়িতে এসেছে তাদের বাড়িতে থাকতে অনুরোধ করুন। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.