লালমনিরহাট প্রতিনিধিঃপ্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণরোধে আন্তঃনগর ট্রেন ব্যাতিত সকল ট্রেন চলাচল বন্ধ করেছে লালমনিরহাট বিভাগিয় রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিএস) আবু তাহের।
এর আগে সোমবার (২৩ মার্চ) দিনগত রাত ১২টা থেকে লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিএস) আবু তাহের বলেন, প্রাণঘাতি করোনা বিস্তাররোধে এবং যাত্রীসহ ট্রেনের স্টাফদের নিরাপত্তার স্বার্থে লালমনিরহাট বিভাগের সকল ধরনের লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেন চলাচল পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। যা সোমবার (২৩ মার্চ) দিনগত রাত ১২টা কার্যকর করা হয়েছে। আপাতত শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।