Sunday, August 16

লালমনিরহাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, আসামি গ্রেপ্তার

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদ্দিনের ছোট ভাই মনজুর হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিরার (১৩ জুন) দুপুরে তাকে ওই ইউনিয়নের জাওরানী বাজার থেকে গ্রেপ্তার করেন হাতীবান্ধা থানা পুলিশ। মনজুর হেলাল ওই এলাকার পেয়ার বকসির পুত্র বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গত ১৬ মে নুরুজ্জামান নামে এক যুবককে জাওরানী বাজার থেকে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ছোটভাই মনজুর হেলাল ও ছেলে জাহাঙ্গীরসহ কয়েকজন। তাকে চেয়ারম্যানের বাড়িতে একটি রুমে আটকিয়ে রেখে নিযার্তন করা হয়। পরে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন তারা।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আটক নুরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই যুবকে নিযার্তনের ঘটনায় ১টি এবং ইয়াবা দিয়ে ওই যুবককে ফাঁসানোর চেষ্টায় ১টি মামলা দায়ের হয় হাতীবান্ধা থানায়। পুলিশ ওই দুই মামলায় মনজুর হেলালকে গ্রেপ্তার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.