লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে জয় করে নিজ বাড়িতে ফিরলেন লালমনিরহাটের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা তার ৭ বছরের পুত্র সালমান হোসেন।
রবিবার (৩ মে) দুপুর ১ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুলেন্সে যোগে তাদের বাড়ি পাঠিয়েছে। বাবা- ছেলে ২২ দিন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড় (গুড়িয়াদহ) এলাকার এক ব্যক্তি (৩৭) করোনায় আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। বাড়িতে আসার পর তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে তার সংস্পর্শে থেকে ৭ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়। তারা ২২দিন লালমনিরহাটের সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নিমর্লেন্দু রায় বলেন, জেলার প্রথম করোনায় আক্রান্ত কামরুল ইসলাম ও তার ছেলে সালমান হোসেন
২২দিন চিকিৎসার পর ২য় বার নমুনা পরীক্ষায় সব রিপোর্ট নেগেটিপ এসেছে। তারা সম্পুর্ণ করোনা মুক্ত। আজ রবিবার দুপুরে তাদের বাড়ি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, লালমনিরহাটে মোট করোনায় আক্রান্ত ৩ জন। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছেন। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।