লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের ৫ জন করোনায় আক্রান্ত হলেন।বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছে।
লালমনিরহাট সদর হাসপাতাল করোনা ভাইরাস সংক্রামণ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৫ জন জেলার বাহির থেকে এসেছেন। বাহির থেকে জেলায় প্রবেশ করা ওই ৫ জনের মাধ্যমে বাকিদের শরীরে করোনা সক্রমণ হয়েছে।
আক্রান্ত ১৬ জনের মধ্যে ৫ জন জেলায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। তারা হলেন, জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ১ জন স্টাফ নার্স, ওই হাসপাতালের ১ জন কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী, সদর হাসপাতালের এক জন অফিস সহায়ক ও এক জন পরিচ্ছন্ন কর্মী।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনায় আক্রান্ত সবাই সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।