Monday, August 31

লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু আহত

0

লালমনিরহাট প্রতিনিধি:
বুড়িমারী থেকে লালমনিরহাটগামী চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে মনিরা (৮) নামে এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় লাইনের পাশ থেকে কে বা কারা পাথর ছুড়ে। এতে ট্রেনের জানালার পাশে থাকা শিশুটি গুরুতর আহত হয়। পরে ট্রেনটি আদিতমারী পৌছুলে শিশুটিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা বেঙ্গল কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশুটি আদিতমারী উপজেলার নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে এবং মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

শিশুটির দাদু সোলেমান জানান, পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকা থেকে ট্রেনে করে তার সাথে বাড়ি ফিরছিল। ট্রেনটি হাতীবান্ধা থেকে ট্রেনটি ছাড়ার পর কে বা কাহারা জানালা দিয়ে পাথর ছুড়লে আমার নাতনী গুরুত্বর আহত হন। পরে রেলওয়ে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আদিতমারী স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসি।

লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আদম আলী জানান, চলন্ত বিরল এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়ে শিশু আহতের খবর পেয়েছি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.