Saturday, August 22

লালমনিরহাটে চলন্ত বাসে যৌন হয়রানীর অভিযোগ, আটক ১

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ডিআর এন্টার প্রাইজ নামে একটি চলন্ত বাসে এক যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে ওই বাসের সুপারভাইজার বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ওই বাসের সুপারভাইজার বাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা। এর আগে সকালে উপজেলার ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ডি আর এন্টার প্রাইজের যাত্রী হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিল ওই মেয়ে। পথিমধ্যে তার পাশে বসা যাত্রী হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় নেমে যায়। তখন ওই বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসে এবং তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় ওই বাসের অন্য যাত্রীরা দেখে ফেললে সুপাভাইজারকে ধরে মারধর করে এবং বাসটি ঘুন্টি এলাকায় এলে সুপারভাইজারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.