Wednesday, August 19

লালমনিরহাটে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বেকার হওয়া মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার দিনভর সদর উপজেলার ৩ শত পরিবারের মাঝে চাল ও আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস ও সম্পাদক সোলেমান আলী মিয়া ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.