Friday, August 21

লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে চালকের জেল

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানির দায়ে আরাফাত জামিল তারেক (২২) নামে এক গাড়িচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিতমারী উপজেলার এসিল্যান্ড জি আর সারোয়ার।

সাজাপ্রাপ্ত গাড়িচালক আরাফাত জামিল তারেক উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে আদিতমারী কেন্দ্রীয় কবরস্থান এলাকায় আটক করে যৌন হয়রানি করে গাড়িচালক আরাফাত জামিল। এসময় কলেজছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরাফাত জামিল ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। সাজাপ্রাপ্ত আরাফাত জামিলকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.