Saturday, September 12

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ নিহত ৩

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ওই সংর্ঘষে আহত হয়েছে আরো ৫ জন। নিহতরা হলেন- জালাল মিয়ার পুত্র আব্দুল জলিল মিয়া (৫০), আব্দুল গফুর মিয়ার গোলাম রব্বানি (৪৫) ও শহিদার রহমান (৬০)। তাদের বাড়ি একই এলাকায়। আহতদের আদিতমারী ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আদিতমারি থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সাপটিবাড়ী ও চিপারবাজার গ্রামের লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুই গ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে জলিলের মৃত্যু হয়। এসময় আহত হন আরও তিনজন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানান ওসি।  আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.