Monday, September 21

লালমনিরহাটে জলপাইয়ের বীজ গলায় আটকে শিশুর মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জলপাই খাওয়ার সময় বীজ গলায় আটকে রিয়াজুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার পুর্ব নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিয়াজুল ওই এলাকার কলিমুদ্দিনের পুত্র বলে জানা গেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রিয়াজুল নাস্তা খাওয়ার পর বাড়ি থেকে বের জলপাই খেতে গিয়ে তার গলায় জলপাইয়ের বীজ আটকে যায়। এসময় সে গুরুতর অসুস্থ হলে তাকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাঈম হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.