লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জয়যাত্রা টেলিভিশনের ১ম বর্ষপূর্তি জমকাল আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও চ্যানেলটির উদ্যোগে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি নূরল হক, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল ও শিক্ষার্থী মৌমিতা অধিকারী প্রমুখ।