Thursday, September 3

লালমনিরহাটে ট্রলি খাদে পড়ে কলেজছাত্র নিহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রলি খাদে পড়ে ফরিদুল ইসলাম সাদ্দাম (২৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কাকিনা মহিপুর বাইপাস সড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র ফরিদুল ইসলাম সাদ্দাম কালীগঞ্জ উপজেলার বৈরতী গ্রামের আশরাফ আলী ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের ছাত্র।

পুলিশ জানায়, রাতে সাদ্দাম রংপুর কারমাইকেল কলেজ ছাত্রবাস থেকে বাড়ি ফিরছিলেন। তিনি মহিপুর এলাকায় পৌঁছালে নিজেদের ট্রলির দেখা পেলে অটোরিকশা ছেড়ে ট্রলিতে ওঠেন। এরপর ট্রলিটি কিছুদূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন জানান, নিজেদের ট্রলিতে দুর্ঘটনা ঘটার কারণে কেউ কোনো অভিযোগ দেয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.