Sunday, September 6

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১০ ফেব্রুয়ারী) রাতে দিকে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার মোস্তফি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে রংপুর-মহাসড়কের সদর উপজেলার মোস্তফি এলাকা থেকে মোস্তাফি বাজারের দিকে ব্যাটারি চালিত ইজিবাইক দিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। বাজারের পাশের একটি মোড়ে অটো থেকে নামতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। পরে সেখানে পরে যায় বৃদ্ধ। গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিহাট সদর থানার (ওসি) মাহফুজ রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাককে আটক করা যায়নি।  অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পেতে চেষ্টা চালানো হচ্ছে। পরিচয় মিললে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.