Friday, August 28

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটো রিকশার ২ যাত্রী নিহত

0

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী বাজারে ট্রাকের ধাক্কায় অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৭ যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ৮ টার দিকে লালমনিরহাট-বুড়ামারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায় (৫৫) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম (৪২)।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার এলাকার ৮ জন একটি অটোরিকশা রিজার্ভ নিয়ে লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে পলাশী বাজারে পৌঁছালে একটি ট্রাক অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র নিহত হন। এ সময় আহত হন অটোরিকশার ৭ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ওই মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় দিকে আটকা পড়েছে শতাধিক ট্রাক ও যাত্রীবাহীবাস। পরিস্থিতি নিয়ন্তণে চেষ্টা চলছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.