Sunday, September 6

লালমনিরহাটে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মিলনবাজার এলাকায় হাট অফিসে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার হাতীবান্ধা ও পাটগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদ হোসেন রিফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কাজী শাহ আলম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুরনবী সরকার, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মাহির খান, ছাত্রলীগের মিলবাজার শাখার সভাপতি মশিয়ার রহমান, সম্পাদক লিমন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.