Sunday, September 13

লালমনিরহাটে ফেন্সিডিলসহ যুবক আটক

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শাহীন হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোড়ল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহীন উপজেলার গোড়ল চাকলারহাট এলাকার ছইমুদ্দিনের পুত্র বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এসআই বাদল কুমার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোড়ল এলাকায় অভিযান চালায়। এসময় তার শরীর তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.