Sunday, September 20

লালমনিরহাটে ফেন্সিডিলসহ যুবক আটক

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪ বোতল ফেনসিডিলসহ জেসমুল হুসাইন শুভ (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কাকিনা চাপারতল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেসমুল হুসাইন শুভ উপজেলার ভোটমারী ইউনিয়নের মহাসিন আলীর ছেলে। সে জে টিভি অনলাইন টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি বলে দাবি করছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই বাদল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুভ দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় ও জেটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করে সাংবাদিক বলে দাবি করে আসছেন। মাদক বিক্রী করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুভ কে আটক করলে তিনি সাংবাদিক পরিচয় দেন। তার শরীরে তল্লাসী করলে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকুবল হোসেন জানান,ভুয়া সাংবাদিক শুভ’র বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.