লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বজ্রপাতে সালেহা বেগম (২৭) নামে এক কৃষাণির মৃত্যু হয়েছে।
সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামার গোবিন্দ গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নান্নু মিয়ার স্ত্রী।
হারাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক জানান, বাড়ির পাশে উঠানে বোরো ধান মাড়াইয়ের কাজ করছিলেন কৃষাণি সালেহা বেগম। বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলে ধান ঘরে তোলার কাজে ব্যস্থ ছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কৃষাণী সালেহা বেগমের মৃত্যু হয়।