Sunday, August 30

লালমনিরহাটে বজ্রপাতে ৫ শ্রমিক আহত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বজ্রপাতের ঘটনায় জন শ্রমিক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার(১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলেটারী ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামাড় পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম(৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম শফিক(৪৫), হেকমত আলীর ছেলে দিলদার আলী(৫০), আছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান(৩৮) ও লালমনিরহাট পৌরসভার কলেজপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে নুরনবী(৪২)। তারা সবাই লালমনিরহাট বিমানবন্দর এলাকার সেনাবাহিনী পরিচালিত মিলেটারী ফার্মের শ্রমিক।

মিলেটারী ফার্মের কৃষি সুপার ভাইজার মঞ্জুর আলী বলেন, তারা সবাই ফার্মে কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হলে তারা সবাই পাশের একটি বেড়াহীন টিনসেড ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা ৫ জনই আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশংকামুক্ত হলেও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ফার্ম কর্তৃপক্ষ আহত শ্রমিকের চিকিৎসা চালাবে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.