লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সাপটানা মোড় এলাকায় বালু বোঝাই একটি ট্রাক্টারের ধাক্কায় দয়াল চন্দ্র (৩০) নামে এক পথচারী নিহত হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) সকালে সদর উপজেলার সাপটানা মেডিকেল মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটনা ঘটে। নিহত দয়াল চন্দ্র রায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্ধা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সাপটানা থেকে পাঁয়ে হেটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টারকে আটক করা হয়েছে।