Wednesday, September 23

লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেলওয়ে খালাসীর মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মকবুল হোসেন(৩০) নামে এক খালাসীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার(৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে এ দুর্ঘটনা ঘটে। মকবুল হোসেন লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসে খালাসী পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে কাজ করছিলেন খালাসী মকবুল হোসেন। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মকবুল হোসেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নিলে কর্মব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে বৈঠক চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.