Sunday, August 23

লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলে মুক্তি উৎসব উদযাপন

0

লালমনিরহাট প্রতিনিধি : ৬৮ বছরের ব না থেকে মুক্তির সেই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে লালমনিরহাটে বিলুপ্ত ছিটমহলের চতুর্থ বর্ষপূর্তি। বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে সদর উপজেলার বিলুপ্ত ভিতরকুটি ছিটমহলে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটির শুভ সূচনা করে স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত ১২টা এক মিনিটে বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। সেই থেকে দিনটিকে স্মরণীয় করে রাখতে নতুন বাংলাদেশি হিসেবে প্রতিবছর মুক্তির আনন্দে নানা কর্মসূচি পালন করে আসছে লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

সদর উপজেলার ভিতরকুটি বাঁশপচাই সাবেক ছিটমহলের মোমবাতি প্রজ্জ্বলন ও মুক্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি ও ভিতরকুটি (বাঁশপচাই) সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি হারুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, শিশু-কিশোর ও বয়স্কসহ কয়েকশত নারী-পুরুষ দিনটি স্মরণীয় করে রাখতে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন। একেই সঙ্গে হাতীবান্ধার উত্তর গোতামারী ও পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলে চতুর্থ বর্ষপূর্তি পালন করে সেখানকার বাসিন্দারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.