Friday, September 11

লালমনিরহাটে ভারতীয় ১৪ লাখ রুপিসহ ব্যবসায়ী আটক

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ভারতীয় ১৪ লাখ রুপিসহ আবু সালেহ (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটক আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া (১৬৩/৬) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাকের ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তিস্তা সড়ক সেতু টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করলে আবু সালেহ’র শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.