Wednesday, August 26

লালমনিরহাটে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা ইউনিটের আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলার কাকিনা জে বি প্রি-ক্যাডেট স্কুলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা আছের উদ্দিন। পরে “মুক্তিযুদ্ধের গল্প” শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক খোরশেদ হোসেন ও সাংবাদিক সবুজ আলী আপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর ও সম্পাদক আসাদুজ্জামান সাজু।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহেম্মদ শিপন, হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকার, সদস্য সচিব কাজী শাহ আলম, কালীগঞ্জ ইউনিটের আহবায়ক কমিটি’র সদস্য আজিজুল ইসলাম বারী, সহিদুল ইসলাম, সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত, আসাদ হোসেন রিফাত, হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুল মাঠে বিভিন্ন ফলজ গাছ রোপন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.