Sunday, August 23

লালমনিরহাটে মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন সাগর সভাপতি, সাজু সম্পাদক ও সিপন সাংগঠনিক

0

নুরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলা নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে সভাপতি, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে সাধারন সম্পাদক ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি নিয়াজ আহম্মেদ সিপনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়েছে।

লালমনিরহাট জেলা সমন্বয়কারী খোরশেদ আলম সাগরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর। বক্তব্য রাখেন কেন্দ্রী যুগ্ন সম্পাদক নুর আলম, কেন্দ্রীয় সদস্য কাজী সালাউদ্দিন নোমান, ফয়সাল আজম অপু, এনটিভি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেস ক্লাবের সম্পাদক নূরল হক, নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি মোশারফ হোসেন ও পীর গঞ্জের সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.