Sunday, August 16

লালমনিরহাটে মানবিক সহায়তা কার্ডে স্বজনপ্রীতির অভিযোগ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারী মানবিক সহায়তা কার্ডের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে লালমনিরহাট পৌরসভার কাউন্সিলরের রাশেদুল হাসান রাশেদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(০৪ জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক জহুরুল হক জনি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, প্রানঘাতি করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রামন রোধে কর্মহীন দুস্থ মানুষদের সহায়তা করতে সরকার মানবিক সহায়তা কর্মসুচি চালু করে। এ কর্মসুচির সুবিধা ভোগিদের স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়নে গঠিত কমিটি তালিকা প্রনায়ন করেন। এ তালিকা প্রনায়নে প্রকৃত দুস্থ ও কর্মহীনদের বাদ দিয়ে নিজের স্বচ্ছলকর্মী ও আত্নীয়-স্বজন এবং একাধিক সুবিধাভোগিদের নাম অন্তভুক্ত করেন লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ। ফলে প্রকৃত দুস্থ ও কর্মহীনরা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন ২নং ওয়ার্ডের দালালটারী এলাকার আব্দুল আজিজের ছেলে ওই ওয়ার্ড যুবলীগের সম্পাদক জহুরুল হক জনি।

অভিযোগকারী ওয়ার্ড যুবলীগের সম্পাদক জহুরুল হক জনি বলেন, কাউন্সিলরের নিজের আত্নীয় স্বজন ও কর্মী বাহিনী ছাড়া সরকারী কোন সুযোগ পান না এ এলাকার মানুষ। তাকে যারা ভোট দেয়নি তাদেরকে কখনই কোন সুবিধা দেয়া হয় না। করোনা দুর্যোগে মানবিক সহায়তা কার্ডেও একাধিক সরকারী সুবিধাভোগীর নাম অন্তভুক্ত রয়েছে। একাধিক সুবিধা ভোগকারী কলেজ শিক্ষকের পরিবারের নামও রয়েছে মানবিক সহায়তা কার্ডের তালিকায়। নাগরিক হিসেবে অভিযোগ দিয়েছি। তদন্তে আসলে পুরো তথ্য প্রমানসহ দাখিল করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ বলেন, নিয়ম নীতি মেনে তালিকা প্রনায়ন করা হয়েছে। সেই তালিকা সরকারী কর্মকর্তারা তদন্ত করে চুড়ান্ত করেছেন। এখানে অনীয়ম বা স্বজনপ্রীতি করা হয়নি। অভিযোগকারী আমাকে হেয় করতে এমন অভিযোগ তুলেছেন। অনীয়ম পেলে প্রশাসন তদন্ত করে পরিবর্তন করুক, তাতে আমার আপত্তি নেই।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.