Saturday, August 22

লালমনিরহাটে রওশনকে অবাঞ্চিত ঘোষনা, কুশপুত্তলিকা দাহ

0

লালমনিরহাট প্রতিনিধি: প্রায়ত সাবেক রাস্ট্রপতি এইচএম এরশাদের সহধর্মীনি রওশন এরশাদ এমপিকে অবাঞ্চিত ঘোষনা করে কুশপুত্তলিকা দাহ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি জিএম কাদের গ্রুপ।
বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাপা কার্যালয়ের সামনে জিএম কাদের গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুশপুত্তলিকা দাহ করে।

কুশপুত্তলিকা দাহ করা জাপার নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির সদ্যপ্রায়ত চেয়ারম্যান এইচএম এরশাদ মৃত্যুর আগে তার ছোট ভাই জাপা’র কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষনা করে যান। সেই থেকে দলকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলন করে জাপার এমপি রওশন এরশাদ গঠনতন্ত্র বহিঃভুত ভাবে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব ঘোষনা করেন।

এমপি’ রওশন এরশাদের এমন ঘোষনায় বিক্ষুব্ধ জেলা জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপের নেতাকর্মীরা লালমনিরহাট জেলা জাপা কার্যালয়ের সামনে রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করে রওশন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীরা ‘ রওশনের দুই গালে জুতা মারো তালে তালে’ বলেও স্লোগান দেন।

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী বক্তব্যে রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্চিত ঘোষনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান ডাব্লু, সদস্য নুরুল আমিন দুদু, নজরুল ইসলাম বাদশা ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.