Thursday, August 27

লালমনিরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের জন্য আহিমা বেগম আঁখি (২২) নামে এক গৃহবুধকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইয়াকুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ওই উপজেলার উওর পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বামী সাইয়াকুল ইসলাম ওই এলাকার আইয়ুব আলীর পুত্র আর গৃহবুধ আহিমা বেগম আঁখি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার সরকারেরহাট এলাকার আমির হোসেনের মেয়ে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, দুই বছর আগে সাইয়াকুল ইসলাম- আহিমা বেগম আঁখি’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে যৌতুকের জন্য প্রায় সময় নির্যাতন করত স্বামী সাইয়াকুল ইসলাম এমন অভিযোগ আঁখির বাবার পরিবারের লোকজনের। মঙ্গলবার রাতে তাদের মধ্যে যৌতুক নিয়ে ঝগড়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

ধারননা করা হচ্ছে, ঝগড়ার মাঝেই গৃহবধু আহিমা বেগম আঁখিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরেই আঁখির স্বামীসহ ওই পরিবারের সবাই পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.