Wednesday, September 16

লালমনিরহাটে স্কুল ছাত্রের আত্মহত্যা

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হাত ঘড়িতে থাকা মোবাইল কেড়ে নেয়ায় অরবিন্দু রায়(১৬) নামে এক স্কুল ছাত্র আত্ম হত্যা করেছে।

মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। অরবিন্দু রায় ওই ইউনিয়নের পশ্চিম বড়–য়া গ্রামের বোজেন্দ্র নাথের ছেলে। সে লালমনিরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্কুল চলাকালিন সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকায় মোবাইল যুক্ত হাত ঘড়ি ব্যবহার করত অরবিন্দু রায়। বিষয়টি বুঝতে পেয়ে সোমবার তার ক্লাশ শিক্ষিকা হাত ঘড়িটি কেড়ে নিয়ে অভিভাবককে অবগত করেন।

বিষয়টি নিয়ে বাবা মা তাকে গালমন্দ করে। সোমবার দিনগত রাতে অরবিন্দুকে বাড়িতে রেখে ধর্মীয় কাজে তার বাবা মা পাশের মন্দিরে যায়। অভিমান করে ঘরের ভিতর গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্র অরবিন্দু রায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.