Sunday, August 30

লালমনিরহাটে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রী জেসমিন আক্তার(২৫) কে হত্যা করে পালিয়েছে স্বামী আশরাফুল ইসলাম। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে আদিতমারী থানায় জেসমিন আক্তারের মামা জসিমুদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে বৃৃহস্পতিবার উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আশরাফুল আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িরদিঘী গ্রামের ফিরোজের ছেলে আশরাফুল আলমের সাথে ৭/৮ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী সংকরটারী গ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে জেসমিন আক্তারের। বিয়ের পর তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে কারণে অকারণে জেসমিনকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন স্বামী আশরাফুল ইসলাম। গত দুই তিন দিন ধরে নির্যাতনের পরিমাণ বেড়ে যায় বলে স্থানীয়দের দাবি।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকেলে জেসমিন আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামী স্থানীয়দের জানিয়ে ছটকে পড়েন। স্থানীয়দের খবরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান। কিন্তু ওই সময় স্বামী আশরাফুল ইসলাম পালিয়ে যায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটি মামা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.