লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার(১০জুন) দুপুরে জেলা শহরের নয়ারহাট পূর্ব সাপটানা এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, লালমনিরহাট জেলা শহরের খোচাবাড়ি গ্রামের শামসুল হকের পুত্র নুর আলম (৩৫) এবং একই এলাকার আজিজার রহমানের পুত্র শফিকুল ইসলাম (৩২)।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তাঁর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এসময় পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে আসা একটি অটোরিক্সা থেকে চারটি বৈদ্যুতিক তারের কয়েলের ভেতরে বিশেষ কায়দায় রাখা ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।
পরে অটোরিক্সা থেকে মাদক ব্যবসায়ী নুর আলাম ও শফিকুলকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এঘটনায় মাদক আইনে একটি দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।