Friday, August 28

লালমনিরহাটে ২৬ জন হোম কোয়ারেন্টাইনে

0

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটে করোনাভাইরাস রোধে বিদেশ ফেরত ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন নিদের্শনা না মানার অভিযোগে নজরুল ইসলাম নামে ১ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লালমনিরহাটের সহকারী কমিশনার (এনডিসি) সহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কানাডাফেরত প্রবাসীর এ জরিমানা করেন।

এ দিকে জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধসহ বিভিন্ন সংগঠন করোনাভাইরাস রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছে।

পাশাপাশি জেলা প্রশাসক আবু জাফর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে নিদের্শও দিয়েছেন।

লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, জেলায় কোনো বিদেশফেরত প্রবাসী বা যাত্রীর খবর পাওয়া গেলে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নিচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.