Sunday, August 30

লালমনিরহাটে ৭ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মমিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের রত্নাই ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আটক মমিদুল ইসলাম রংপুর শহরের ঝানকি এলাকার আব্দুস সোবাহানের পুত্র বলে জানা গেছে।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর বলেন, কুড়িগ্রাম থেকে ধরলা শেখ হাসিনা সেতু হয়ে ইয়াবার একটি বড় চালান লালমনিরহাটে আসছে এমন একটি গোপন সংবাদ ছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। আমরা ওই এলাকার রত্নাই ব্রীজে অবস্থান নিয়ে সন্দেহজনক ভাবে মমিদুল ইসলামকে আটক করে তার শরীর তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা উদ্বার করি।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে লালমনিরহাট সদর থানায় আটক মমিদুলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.