Tuesday, September 1

লালমনিরহাট আ’লীগে মোতাহার সভাপতি ও মতিয়ার সম্পাদক

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সম্মেলন বুধবার অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমানকে সাধরণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এর আগে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাইমুজ্জামান মুক্তা ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.