Thursday, September 3

লালমনিরহাট জেলা প্রশাসকের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ হাতীবান্ধা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী উক্ত কর্মসূচীর আওতায় উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই গ্রামের ভাঙ্গা মসজিদ সংলগ্ন ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৪০ ফিট ব্রীজের চলমান কাজ পরিদর্শন করেন। এছাড়াও ওই ইউনিয়নে বিতরনকৃত সোলার সুবিধাভোগী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.