Tuesday, August 4

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে: আসিফ মাহমুদ

0

আজ সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন।ওই পোস্টে তিনি লেখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি।

ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশিশক্তির রাজনীতি, নির্যাতন-নিপীড়নের রাজনীতি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পতনের সময় এসেছে।

গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বঙ্গভবনের দরবার হলে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে শপথ নেন আরও ১৩ জন উপদেষ্টা। তাদের একজন হলেন আসিফ মাহমুদ। সবশেষ গতকাল রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.