Sunday, August 23

লেডিস ক্লাব সংলগ্ন যুব সমাজ এর উদ্যোগে পবিএ ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত

0

ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামে কোতায়ালি থানার অধীনে ১২ ই রবিউল আউয়াল ১০ ই নভেম্বর রবিবার রাত ৮ ঘটিকার সময় লেডিস ক্লাব সংলগ্ন যুব সমাজ এর উদ্যোগে পবিত্র ঈদে-এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত মাহফিল অনুষ্ঠানে হাম্ নাতে রাসুল পরিবেশন করেছেন ইসলামিক সাংস্কৃতিক ফোরামের সদস্য হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন ও লেডিস ক্লাব এর ইমাম মোহাম্মদ আতিক।

মাহফিল অনুষ্ঠানে মোঃ গোলাম হোসেনের উপস্থাপনায় সভাপতিত্ব করেছেন হাজী মোহাম্মদ বেলাল উদ্দিন।

উক্ত মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি ড. এ এস এম বোরহান উদ্দিন। মাহফিল অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মীর মোহাম্মদ রাশেদুল আলম, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইউনুছ পাটোয়ারী, মাওলানা মোহাম্মদ আবুতাহের রেজভী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন, মোঃ জাকির হোসেন পাটোয়ারী, মোঃ ইসহাক, আবুবকর সিদ্দিক, আবুল কালাম, শফিকুল ইসলাম, মোঃ ইউসুফ, মোঃ সুমন, জয়নাল আবেদিন, মোঃ আজাদ, বাবু, সোহাগ, শামসুল হক, আবুল হোসেন বাবুছি, মোঃ মিজান সহ আরও অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.