লোহাগাড়ায় শিশুর শ্লীলতাহানীর দায়ে এক ব্যাক্তির ৪০ বছরের কারাদন্ড

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক ব্যাক্তিকে দু’টি ধারায় ৪০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডিত জসিম লোহাগাড়া উপজেলার সিকদারপাড়ার আবুল কাশেমের ছেলে।

আজ বুধবার (৮ নভেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এই রায় দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের বলেন, আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ৩০ বছর এবং ১০ (১) ধারায় ১০ বছরের কারাদন্ড দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার শিশুরটির পরিবার জসিমের বাড়িতে ভাড়া থাকতেন। ২০০৩ সালের ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় শিশুটি মাদ্রাসায় যাওয়ার সময় জসিম তাকে তুলে পাশের জমিতে নিয়ে যায়। এরপর তার শ্লীলতাহানি করে। ২১ মে শিশুটির বাবা লোহাগাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ জসিমকে গ্রেফতার করে।

২০০৩ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ১০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ছয়জনের সাক্ষ্যগ্রহণের পর গত ২৬ সেপ্টেম্বর উভয়পক্ষে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.