Wednesday, September 16

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ১০

0

ইন্দোনেশিয়ায় দ্বীপপ্রদেশ লম্বকে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৬টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল সাত কিলোমিটারব্যাপী।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে নিহত ১০ জনের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক রয়েছে। এ ছাড়া ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

এদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের (আইএফআরসি) মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে কতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে, রেডক্রস তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

লম্বক জনপ্রিয় পর্যটন এলাকা। বালি থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পের সূত্রপাত হয় লম্বক থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী মাতারাম নগরী এলাকায়। ভূমিকম্পে কমপক্ষে ২৪ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ ভূমিকম্পের পর পর্যটন এলাকায় সব ধরনের পাহাড়ে ওঠা নিষেধাজ্ঞা জারি করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.