Monday, September 14

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

0

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প কেঁপে উঠলো ইরান। এতে ইরাকের রাজধানী বাগদাদসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এতে দেশটির কেরমানশাহের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাজেহাবাদ শহরে একজন নিহত হয়েছেন। যদিও ইরাকের সরকারি টিভি চ্যানেল জানিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল সেটি। খবর রয়টার্স।
আজ রোববারের (২৬ আগস্ট) এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ৫৮ জন।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দেশটির রাজধানী বাগদাদেও এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। কম্পনের উৎসস্থল পশ্চিম ইরানের কেরমানশাহের ভূপৃষ্ঠ থেকে ৬ মাইল গভীরে।

গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের প্রাণহানি হয়। সেসময় আহত হয়েছিলেন হাজারও মানুষ। ওই ভূমিকম্পটি ছিল ইরানে দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.