Saturday, August 22

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

0

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে আজ রবিবার ভোরে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৫টা ৩৪ মিনিটে আঘাতহানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় ৫ হাজারের বেশী লোক এই ভূকম্পন অনুভব করে। এখন পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের প্যালেনটি উপসাগরের টি কাহা থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৫০ কিলোমিটার দুরে সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের প্রথমে মাত্রা ছিল ৫.৩, পরের কম্পনে তা বেড়ে দাঁড়ায় ৫.৯ মাত্রা।

খবরে বলা হয়েছে, সমুদ্রের ১১৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.