Wednesday, September 23

শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমে ৪০০টি- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম

0

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পাস করেছে। যা গতবার ছিল ৫৩২টি। ফলে গতবারের চেয়ে কমেছে ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি এ তথ্য জানান। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.